২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ইউএনও পদে রদবদল

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুর রহমানকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রোববার রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 05:02 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুর রহমানকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেমকে বান্দরবানের রুমা, মাগুরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শিবানী ভট্টাচার্যকে রাজবাড়ীর বালিয়াকান্দি, টাঙ্গাইলের জেনারেল সার্টিফিকেট কর্মকর্তা জামিল আহমেদকে সিলেটের গোয়াইনঘাট, নেত্রকোনার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হায়দার আলীকে একই জেলার পূর্বধলা, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আলমগীর হোসেনকে খুলনার ফুলতলা, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আরিফ আহমেদকে রাজশাহীর বাঘমারায়, নওগাঁর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাজা মো. আবদুল হাইকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনিরুজ্জামান মিঞাকে খাগড়াছড়ির দীঘিনালা, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী কমিশনার শহিদুল ইসলাম ভুঁইয়াকে লক্ষীপুরের রামগতি, গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর এসএএম রফিকুন্নবীকে পাবনার চাটমোহর, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুরুল হককে দিনাজপুরের কাহারোল, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ারকে একই জেলার বানারীপাড়া এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল কবিরকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউএনও নিয়োগ করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউএনও আবদুস সবুর মণ্ডলকে নীলফামারীর ডিমলায়, বান্দরবানের রুমার ইউএনও তপন কুমার সাহাকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে, ফরিদপুর সদরের ইউএনও শরিফুল ইসলামকে নরসিংদী সদরে এবং রাজবাড়ীর বালিয়াকান্দির ইউএনও মাহবুবুর রহমান ফারুকীকে ফরিদপুর সদরের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.