ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন আগামীতে চালের দাম কমার তেমন কোন সম্ভাবনা নেই, উল্টো বাড়তে পারে। দেশীয় বাজারের চেয়ে বেশি দামে চাল আমদানি করা হচ্ছে, তাই চালের দাম কমবে না। তবে চাল সরবরাহে কোন ঘাটতি থাকবে না।
তিনি এই বেশি দামে চাল আমদানির মধ্যে বাজার অস্থিতিশীল করার চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন।
রোববার বিকালে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের চালের দাম নিয়ে খোলাখুলি কথাবার্তা বলেন।
তিনি বলেন, আগামী রমজান মাসকে সামনে রেখে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি করা হবে। একই সঙ্গে সারাদেশে ডিলারের সংখ্যাও বাড়ানো হবে।
সাংবাদিকরা প্রশ্ন করলে তপন চৌধুরী বলেন, "চালের বাজার অস্থিতিশীল করে তোলার আলামত পাওয়া যাচ্ছে। চালের দাম নিয়ে এবার খেলা চলতে পারে। আর সেজন্যই অভ্যন্তরীণ বাজারের চেয়ে বেশি দাম দিয়ে চাল কেনা হচ্ছে।"
তিনি বলেন, অভ্যন্তরীন বাজার থেকে চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১২ লাখ মেট্রিক টন। এর মধ্যে ২ লাখ ৭৫ হাজার টন চাল গোডাউনে চলে এসেছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজার থেকে কেনা এক লাখ টন চালও দেশে এসে পৌঁছেছে। সাড়ে ৪ লাখ টন চাল আনার ব্যাপারে চুক্তি করা হয়েছে।
তপন চৌধুরী বলেন "বাজেটে কিছু কিছু পণ্যের শুল্ক কমানোর পরও বাজারে দাম বেড়েছে
bdnews24