চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দুদিন পর শনিবার একটি পুকুর থেকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মনোয়ার হোসেন মমিনের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার উপপরিদর্শক মনোহর চন্দ্র মণ্ডল।
এ ঘটনায় মমিনের ভাই বেলাল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টার পর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি মমিন। অনেক খোঁজাখুজির পর শনিবার দুপুরে একই এলাকার আসগর আলীর পুকুরে ভাসমান অবস্থায় মমিনের লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৯ ঘ.
bdnews24