২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গৃহবধুকে কুপিয়ে হত্যা

পুঠিয়ার যমনী গ্রামে গৃহবধু রিনা বেগমকে (৩০) তার স্বামী রফিকুল কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রফিক পলাতক। শনিবার দুপুরে বাবার বাড়ি যাওয়া নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে রফিক এ হত্যাকাণ্ড ঘটায় বলে এলাকা সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঠিয়ার যমনী গ্রামে গৃহবধু রিনা বেগমকে (৩০) তার স্বামী রফিকুল কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রফিক পলাতক। শনিবার দুপুরে বাবার বাড়ি যাওয়া নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে রফিক এ হত্যাকাণ্ড ঘটায় বলে এলাকা সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সকালে রিনার মা সুফিয়া বেগম মেয়েকে নিতে আসেন। কিন্তু রফিক স্ত্রীকে বাবার বাড়ি পাঠাতে অসম্মতি জানায়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রফিক হাসুয়া দিয়ে কোপালে ঘটনাস্থলেই রিনা মারা যায়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বিকেলে রিনার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৩৫ ঘ.