নোয়াখালী, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাসকে শুক্রবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, কামাক্ষ্যা দাসের বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জন, প্রতারণা, পুলিশের ওপর হামলা এবং জরুরি অবস্থার মধ্যে বেগমগঞ্জসহ গোটা জেলার যুবদল কর্মীদের সংগঠিত করার অভিযোগ রয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মোজাম্মেল হক জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২৪ ঘ.
bdnews24