২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একটি মামলা

কারাবন্দি মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মুতাছিম বিল্লাহর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা হয়েছে। শুক্রবার মেহেরপুর থানায় করা এ মামলায় পৌরসভার কমিশনার সালেহুন তারেককেও আসামী করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

মেহেরপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কারাবন্দি মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মুতাছিম বিল্লাহর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা হয়েছে। শুক্রবার মেহেরপুর থানায় করা এ মামলায় পৌরসভার কমিশনার সালেহুন তারেককেও আসামী করা হয়। মামলা করেছেন সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান সোনা। দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আসামীরা বাদীর জায়গা দখল করে তাতে পৌর কমিশনারদের আবাসন এলাকা গড়ে তোলেন বলে মামলায় অভিযোগ করা হয়। পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগে তিনটি চাঁদাবাজি মামলা হয়। গত ৮ জুন যৌথবাহিনী মুতাছিম বিল্লাহকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪০ ঘ.