২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

হাকিমপুর পৌরসভার চেয়ারম্যান কামাল হোসেন রাজ ও সাবেক পৌর কমিশনার আব্দুর রহমান লিটনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হিলি স্থলবন্দরের সিপি রোডের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান থেকে শুক্রবার রাত ১১টার দিকে তাদের মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ওই অভিযান চালান। ঘটনাস্থল থেকে পাঁচটি মদের বোতল উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

দিনাজপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হাকিমপুর পৌরসভার চেয়ারম্যান কামাল হোসেন রাজ ও সাবেক পৌর কমিশনার আব্দুর রহমান লিটনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হিলি স্থলবন্দরের সিপি রোডের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান থেকে শুক্রবার রাত ১১টার দিকে তাদের মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ওই অভিযান চালান। ঘটনাস্থল থেকে পাঁচটি মদের বোতল উদ্ধার করা হয়। র‌্যাব কমান্ডার মেজর শাহ আলী জানান, কামাল হোসেন রাজের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও সাংবাদিক পেটানোসহ নানা অভিযোগে জয়পুরহাট থানায় একটি, পাঁচবিবি থানায় একটি ও হাকিমপুর থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, আফজাল হোসেন আঙ্গুর, জাহাঙ্গীর ও গফুর। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে পাঁচ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক দ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৫ ঘ.