২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দারোগার বাসার কাজের শিশুকে নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথ থানার উপ--পরিদর্শক জাফর আহমদের বাসার কাজের মেয়ে জবেদা বেগমকে (১০) বৃহস্পতিবার রাতে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 07:18 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিশ্বনাথ থানার উপ--পরিদর্শক জাফর আহমদের বাসার কাজের মেয়ে জবেদা বেগমকে (১০) বৃহস্পতিবার রাতে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন জাফর আহমেদ। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই অভিযোগের জবাবে বলেন, "আমি মেয়েটিকে দেখে এসেছি। তার শরীরে বিভিন্ন জখম রয়েছে। আমরা আগে মেয়েটির সুস্থতা কামনা করছি। পরে আইনি ব্যবস্থা কী নেওয়া যায়, তা দেখা হবে।" তিনি ব্যাপারটি পুলিশ সুপারকে অবহিত করেছেন বলেও জানান। জানা গেছে, নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেয়েটিকে রক্ত ও স্যালাইন দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকলেও এসব পুরনো চিহ্ন। তবে মূলসমস্যা হচ্ছে, মেয়েটিকে ঠিকমত খাওয়ার দেওয়া হয়নি। না খাওয়ার ফলে তার মারাত্মক পুষ্টিহীনতা দেখা দিয়েছে। মেয়েটি ঠিকমত কথা বলতে পারছে না। প্রশ্ন করা হলে নাম ছাড়া কিছু বলতে পারেনি। নির্যাতনের অভিযোগ অস্বীকার করে হাসপাতালে দারোগা জাফর আহমদ জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার হরিরকান্দি গ্রামের হানিফ শেখের মেয়ে জবেদা তার দূর স