২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওলা থেকে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর বিমানবন্দর থানার কাওলা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। কাওলা সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারের একটি পুকুর থেকে শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বিমানবন্দর থানার কাওলা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। কাওলা সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারের একটি পুকুর থেকে শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা বজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বজলুর রহমান জানান, এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩১০ ঘ.