রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরী উপকণ্ঠে ফতেয়াবাদ ও চৌধুরীহাট এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে কয়েক বছর ধরেই আন্দোলন করছেন গাজী মঈনউদ্দিন। অভিজ্ঞতা থেকে তিনি বললেন, "যারা পাহাড় কাটে তারা পাহাড়ের মতো মানুষ। তাই তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস হয় না পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের।"
পাহাড় কাটার বিরুদ্ধে মামলার সংখ্যা মঈনউদ্দিনের কথার অনেকটাই সমর্থন করে। গত পাঁচ বছরে মাত্র ১৫টি মামলা। যার নয়টিই হয়েছে আবার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আর সাজা হয়েছে মাত্র দুটির। অধিকাংশ মামলার ভিত্তি দুর্বল থাকায় অভিযুক্তরা পার পেয়ে যায় বলে জনশ্র"তি রয়েছে।
পাহাড় কাটা রোধের মূল দায়িত্বে থাকা সংস্থা পরিবেশ অধিদপ্তর অবশ্য লোকবলের অভাবকেই দায়ী করেছে। কিন্তু অভিযোগ রয়েছে, অধিদপ্তরের কার্যালয়ের কাছেই চলছে নির্বিচার পাহাড় কাটা।
সা
bdnews24