২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সন্ত্রাসী গ্রেপ্তার

তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদল কর্মী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবদল কর্মী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, যুবদল কর্মী সুজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে এক মাসের আটকাদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে বলে জাহিদুর রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৬ ঘ.