শেরপুর, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে শহরের বুলবুল সড়কের সিনেমা হল পদ্মা। শুক্রবার সকালে সিনেমা হলটিতে আগুন লাগে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন হলটির অন্যতম মালিক গোলাম কিবরিয়া লিটন।
তিনি জানান, সকাল সাতটার দিকে হলের অপারটর কক্ষে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার আগুনে পুরো সিনেমা হলটিই ছাই হয়ে যায়। ভেতরের যন্ত্রপাতি, আসবাবপত্র সবই ধ্বংস হয়ে গেছে বলে লিটন জানান।
খবর পেয়ে দমকল বাহিনী এসে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্র্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৯ ঘ.
bdnews24