২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ওএসডি উপসচিবকে পদায়ন করা হয়েছে

প্রশাসনের যুগ্ম--সচিব ও উপ--সচিব পর্যায়ের কর্মকর্তা পদে বেশ কিছু রদবদল হয়েছে। এদের মধ্যে দুইজন উপ-সচিবকে বদলি করার জন্য দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং ১০ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ--সচিবকে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- প্রশাসনের যুগ্ম--সচিব ও উপ--সচিব পর্যায়ের কর্মকর্তা পদে বেশ কিছু রদবদল হয়েছে। এদের মধ্যে দুইজন উপ-সচিবকে বদলি করার জন্য দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং ১০ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ--সচিবকে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এসব রদবদলের আদেশ জারি করা হয়। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্র"ভমেন্ট প্রজেক্টের (এসইএসআইপি) প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব আফজালুর রহমানকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ভেভেলপমেন্ট প্রজেক্টের (এসইএসডিপি) প্রকল্প পরিচালক করা হয়েছে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সালাম সরকারকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক হিসেবে বদলি এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের উপ-সচিব সামসুজ্জামানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি উপ-সচিব গাউসুল হককে পিএসসি'র উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ওএসডি উপসচিবদের মধ্যে ঝরনা বেগম ও মনোয়ারুজ্জামানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক; শীব নাথ রায়কে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক, সিরাজুল ইসলামকে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের-২ উপ-পরিচালক, মোহাম্মদ ইব্রাহীমকে এনজিও বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক, আনিছুর রহমান মন্ডলকে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, ডা. জাহিদুল ইসলামকে জাতীয় আর্কাইভস ভবন নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক, আবদুস সাত্তারকে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে। এ ছাাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক (উপসচিব) আশরাফ আলী খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহনাজ রবকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি উপ-সচিব মোহাম্মদ আলাউদ্দিনকে বিয়াম ফাউন্ডেশনে সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুল হক চৌধুরীকে পিএসসি'র উপ-পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এমএইচবি/২১৩২ ঘ.