২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখলের অভিযোগে সাবেক সাংসদ গিয়াসের বিরুদ্ধে মামলা

নদী দখল করে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নদী দখল করে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ) এর নারায়ণগঞ্জ বন্দরের উর্ধ্বতন পরিচালক গোলাম কবীর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালউদ্দিন চৌধুরী জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলায় অভিযোগ করা হয়, কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর পাড়ের ছয় একর ভূমি দখল করে গিয়াসউদ্দিন অবৈধভাবে পাথর বালুর ব্যবসা চালাতেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে ওই ভূমি ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ১৯৯০ সাল থেকে এ যাবত ৫ কোটি টাকা অবৈধভাবে আয় করেন তিনি। জরুরি অবস্থা জারির পর দুর্নীতি দমন কমিশন তালিকাভুক্ত প্রথম পর্যায়ের ৫০ 'শীর্ষ দুর্নীতিবাজ' এর অন্যতম গিয়াসউদ্দিন এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা বিচারধীন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৩ ঘ.