২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছেন ওবায়দুল করিম

ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৩ কোটি ৫৯ লাখ টাকার সম্পত্তির হিসাব বুধবার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৩ কোটি ৫৯ লাখ টাকার সম্পত্তির হিসাব বুধবার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, ওবায়দুল করিমের পক্ষে তার প্রতিনিধি মাসুদুল ইসলাম বুধবার হিসাব জমা দিয়ে যান। কমিশন সর্বশেষ যে ২১ জনকে নোটিশ দিয়েছিল ওবায়দুল করিম তাদের মধ্যে একজন। গত মঙ্গলবার পর্যন্ত ওই ২১ জনের মধ্যে ১৪ জন সম্পত্তির হিসাব দিয়েছেন। ওবায়দুল করিমের বিবরণীতে নিজের নামে মোট ৫১ কোটি ৪৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করা হয়েছে। অবশ্য দেনা হিসেবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ হাজার ৮৫১ ডলার ঋণ দেখিয়েছেন তিনি। তার স্ত্রী জোবায়দা করিমের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি ১২ লাখ টাকা। ক্রেডিট কার্ডে তার ঋণের পরিমাণ ৬ হাজার ৬৫৫ ডলার। ওবায়দুল করিমের ছেলে সালমান করিম পরিবারের মধ্যে সবচেয়ে বেশি স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ ৬৭ কোটি ৩ লাখ টাকা। ক্রেডিট কার্ডে তার ঋণের পরিমাণ ৩ হাজার ১২৮ ডলার। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/জেকে/২১০৭ ঘ.