২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তি গোপন করার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এক কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার সম্পত্তি গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আক্তার হামিদ ভূঁইয়া বুধবার সকালে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন রমনা থানার সহকারী উপ পরিদর্শক মো. মঞ্জুর হোসেন। মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি, এমন দুটি গাড়ির মূল্য বাবদ ওই অর্থ গোপন করার অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এক কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার সম্পত্তি গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আক্তার হামিদ ভূঁইয়া বুধবার সকালে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন রমনা থানার সহকারী উপ পরিদর্শক মো. মঞ্জুর হোসেন। মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি, এমন দুটি গাড়ির মূল্য বাবদ ওই অর্থ গোপন করার অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে যে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন তাতে তার নিজের, স্ত্রী ও ছেলে--মেয়ের নামে ১৪ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার ৫৩৫ টাকার স্থাবর--অস্থাবর সম্পত্তি রয়েছে বলে উল্লে