ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দক্ষিণ কেরানীগঞ্জের পিনারচর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ১৫--২০ জনের একটি দল পিনারচরের মো. রফিক ও বাবুল মিয়ার ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। ওই সময় দুই পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। লোকজনের সাড়া পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দু'জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্যে লাশ দুটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ--পরিদর্শক ইস্কান্দার হাবীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুই জনের বয়স আনুমানিক ৩০। বুধবার দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/এমআই/১৫৫০ ঘ.
bdnews24