২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ১৮ জুন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ১৮ জুন ধার্য করা হয়েছে। বুধবার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্ধারিত দিনে আসামী পক্ষের আইনজীবীরা সময় চাইলে রাজশাহীর বিশেষ ট্রাইবুনালের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা নতুন এই তারিখ ধার্য করেন। আসামী পক্ষের আইনজীবরা আদালতকে বলেন, মহিউদ্দিন ও সালেহীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদনের শুনানিতে অংশ নিতে নির্ধারিত আইনজীবীর ঢাকা থেকে আসতে সময় লাগবে। এজন্য তারা অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। ২০০৬ সালের ১ ফেব্র"য়ারি রাতে ড. এস তাহের আহমেদকে হত্যা করা হয়। এর দুদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বাসার পেছনের ম্যানহল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার বাড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের স্বীকারোক্তি অনুযায়ী এরপর গ্রেপ্তার করা হয় তার আত্মীয় নাজমুলকে। এরা দুজন হত্যার পরিকল্পনাকারী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও রাবি শিবির সভাপতি মাহাবুব আলম সালেহীর নাম জানায। পুলিশ এরপর মহিউদ্দিনকে আটক করলেও সালেহীকে গ্রেপ্তার করতে সাহস পায়নি। স