২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১১৮

চট্টগ্রামে মৃতের সংখ্যা ১১৮ জনে পৌঁছেছে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এম এ মতিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেকান্দারপাড়া ও কাইচ্যাঘোনা পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন," বুধবার সকাল থেকে যে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে লেবুবাগান এলাকা থেকে এবং বাকি তিনটি কাইচ্যাঘোনা এলাকা থেকে।" লেবুবাগানে সাংবাদিকদের তিনি বলেন," এ ধরনের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে এবং দোষীদের শাস্তি দিতে কঠোর আইন করা হতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 06:04 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে মৃতের সংখ্যা ১১৮ জনে পৌঁছেছে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এম এ মতিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেকান্দারপাড়া ও কাইচ্যাঘোনা পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন," বুধবার সকাল থেকে যে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে লেবুবাগান এলাকা থেকে এবং বাকি তিনটি কাইচ্যাঘোনা এলাকা থেকে।" লেবুবাগানে সাংবাদিকদের তিনি বলেন," এ ধরনের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে এবং দোষীদের শাস্তি দিতে কঠোর আইন করা হতে পারে।" তিনি আরো বলেন, নগরী এবং এর আশেপাশে বৈধ ও অবৈধ আরো যেসব ঝুঁকিপূর্ণ স্থাপনা রয়েছে প্রয়োজনে তা সরিয়ে নেওয়া হবে। সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী পাহাড়ের পাদদেশে কেউ ঘর বানিয়ে থাকলে তাও খতিয়ে দেখা হবে। উদ্ধার তৎপরতার ব্যাপারে এম এ মতিন বলেন, গত দুইদিন আবহাওয়া বিরূপ থাকায় উদ্ধারকার্যে সমস্যা হয়েছে। বুধবার আবহাওয়া ভাল তাই উদ্ধারকাজ ভালভাবে সম্পন্ন করা যাবে। সেকান্দার পাড়া, কাইচ্যাঘোনা পরিদর্শন শেষে তিনি লেবুবাগানে যান। পাহাড় ধসের এলাকাগুলোতে বুধবারও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্য ও দমকল কর্মীরা