ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদকে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এম এ কে মাহমুদ ১৯৭৪ সালের ২ নভেম্বর কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৮৪ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ--পরিচালক হন। এরপর কর্মসূত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও জার্মানির বন, করাচি, আঙ্কারা, হ্যানয়, আবুধাবি এবং লস এঞ্জেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কাজ করেন।
এম এ কে মাহমুদের জন্ম ১৯৫৫ সালে। ব্যক্তিগত জীবনে তার দুই সন্তান রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসডি/১৮৩০ ঘ.
bdnews24