২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের কেন্দ্রেগুলোতে ৯০ শতাংশই উত্তীর্ণ

দেশের বাইরের সাতটি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর ৯০ দশমিক ৮৩ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা ২১৮ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৮ জন। এসব কেন্দ্রে মোট ২৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশের বাইরের সাতটি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর ৯০ দশমিক ৮৩ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা ২১৮ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৮ জন। এসব কেন্দ্রে মোট ২৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬৫ জন উত্তীর্ণ হন। জিপিএ--৫ পেয়েছেন ১২ জন। পাসের হার ৯৪ দশমিক ২০। ওই দেশেরই রিয়াদে বাংলাদেশ দূতাবাস স্কুলের ৬৪ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৩ জন। ২১ জন পেয়েছেন জিপিএ-৫। পাসের হার ৯৮ দশমিক ৪৪। লিবিয়ার ত্রিপোলীতে বাংলাদেশ কমিউনিটি স্কুলে ১৫ জনের মধ্যে ১০ জন উত্তীর্ণ হয়েছেন। কেউ জিপিএ- ৫ পাননি। পাসের হার ৬৬ দশমিক ৬৭। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ মাশহুরুল হক মেমোরিয়াল হাই স্কুল থেকে ৩৩ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেন। এক জন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ--৫ পেয়েছেন ছয় জন। পাসের হার ৯৬ দশমিক ৯৭। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল থেকে অংশ নেওয়া ৩৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। নয় জন জিপিএ- ৫ পেয়েছেন। আবুধাবির বাংলাদেশ ইসলামী স্কুল থেকে অংশ নেওয়া ১০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন নয় জন। পাসের হার ৯০ শতাংশ। কেউ জিপিএ-৫ পাননি। বাহরাইনের বাংলাদেশ স্কুল থেকে ১১ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র এক জন উত্তীর্ণ হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমআই/১৮১৩ ঘ.