২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫ স্কুলে কেউ উত্তীর্ণ হয়নি

এসএসসিতে সারাদেশে মোট ৫৫টি স্কুলে কেউ উত্তীর্ণ হয়নি। গত বছর এ সংখ্যা ছিল ৭৩। এদিকে দাখিলে ১৬৫টি মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ডে এসএসসিতে(ভকেশনাল) ২৮টি প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হয়নি। সব মিলিয়ে ২৪৮টি প্রতিষ্ঠানে কেউ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গত বছর সংখ্যাটি ছিল ১৯৩টি। তবে এর আগের বছরগুলোতে সংখ্যাটি ছিল দ্বিগুণেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এসএসসিতে সারাদেশে মোট ৫৫টি স্কুলে কেউ উত্তীর্ণ হয়নি। গত বছর এ সংখ্যা ছিল ৭৩। এদিকে দাখিলে ১৬৫টি মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ডে এসএসসিতে(ভকেশনাল) ২৮টি প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হয়নি। সব মিলিয়ে ২৪৮টি প্রতিষ্ঠানে কেউ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গত বছর সংখ্যাটি ছিল ১৯৩টি। তবে এর আগের বছরগুলোতে সংখ্যাটি ছিল দ্বিগুণেরও বেশি। মঙ্গলবার একযোগে নয়টি শিক্ষা বোর্ড ও কারিগরী বোর্ডের এসএসসি(ভকেশনাল) এবং মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্যে দেখা যায়, চলতি বছর ঢাকা বোর্ডে ১৫টি, রাজশাহী বোর্ডে ১২টি, বরিশাল বোর্ডে ১৯টি এবং কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে তিনটি করে স্কুলে কেউ উত্তীর্ণ হয়নি। তবে যশোর বোর্ডে এ ধরনের স্কুলের সংখ্যা শূন্য। যশোর বোর্ডে গত বছর ১৫টি স্কুল ছিল, যেখানে কেউ এসএসসিতে উত্তীর্ণ হয়নি। আর গত বছর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৯, ২২, ১, ২, ১১ ও ৩। গত পাঁচ বছরের চিত্রে দেখা যায়, এসএসসিতে কেউই উত্তীর্ণ হয়নি ২০০৫ সালে কুমিল্লা বোর্ডে এমন স্কুলের সংখ্যা ছিল শূন্য। এ বোর্ডে গত বছর সংখ্যাটি ছিল ১। দাখিল পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়নি, এমন মাদ্রাসার সংখ্যা গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে কমে এলেও এ বছর কিছুটা বেড়েছে। গত বছর এমন মাদ্রাসার সংখ্যা ছিল ৯৪টি। অন্যদিকে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি(ভকেশনাল) পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়নি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬ এবং তার আগের বছর ছিল ২০। ফলাফল ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল জানান, যে সব প্রতিষ্ঠানে উত্তীর্ণের সংখ্যা শূন্য, সেসব প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ বন্ধ রাখা হবে। আগের বছরও তা করা হয়েছিল বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৪৪ ঘ.