টাঙ্গাইল, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইল শহরের বৈল্যা এলজিইডি মোড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
টাঙ্গাইল থানার উপ পরিদর্শক অনিমেষ চন্দ্র সরকার জানান, যমুনা সেতু থেকে টাঙ্গাইলগামী একটি বাসের (টাঙ্গাইল--ব--১১৭) সঙ্গে এলজিইডি মোড়ে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রীবাহী বাসের (টাঙ্গাইল--জ--০৪--০১১৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দাঁড়িয়ে থাকা বাসের হেলপার আবদুল মজিদ (২৫) ও অজ্ঞাত এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৪২৭ ঘ.
bdnews24