ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দু'একদিনের মধ্যে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নগরীতে মঙ্গলবার সকালের কিছুটা সময় বাদ দিলে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়নি। অবশ্য কালো মেঘে ছেয়ে আছে আকাশ। মাঝে মধ্যে কিছুটা সময়ের জন্য সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা ছিল সামান্য।
আবহাওয়া অফিসের কর্তব্যরত কর্মকর্তা সহকারী আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বেলা সাড়ে ১১টার দিকে জানান, মৌসুমী বায়ুর তীব্রতা কমে আসছে। এ অবস্থা দু'একদিন চলবে, তবে এরপরই আবার প্রবল বৃষ্টি শুরুর সম্ভাবনা আছে।
দক্ষিণ--পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে মঙ্গলবারও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত।
সারাদেশে মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।
এদিকে, রোববার এবং সোমবারের প্রবল বর্ষণের কারণে নদ--নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প
bdnews24