২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমান দম্পতির মামলায় যুক্তিতর্কের শুনানি মঙ্গলবার

সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার সাফাই সাক্ষ্য হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার সাফাই সাক্ষ্য হয়নি। এদিন জাতীয় সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু আমান দম্পতির আইনজীবীরা সাফাই সাক্ষ্য না দেওয়ার আবেদন জানান। আদালত আবেদন গ্রহণ করে মঙ্গলবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আমানউল্ল