ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরের শ্রীপুরে রোববার থেকে শুরু হওয়া ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। দলের সভানেত্রী শেখ হাসিনা রোববার সাংবাদিকদের এ কথা জানান।
শেখ মুজিবুর রহমানের সহপাঠী অসুস্থ সইফ উদ্দিন আহমেদের সঙ্গে ফকিরের পুলে তার বাসায় দেখা করে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের বলেন, ভোটার তালিকার পাইলট প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
শেখ হাসিনা রোববার সকাল সাড়ে ১১টায় সইফ উদ্দিন আহমদের বাসায় যান। প্রায় সোয়া এক ঘণ্টা সেখানে ছিলেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/১৩৩৫ ঘ.
bdnews24