২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবিরকর্মী গ্রেপ্তার

বেশ কয়েকটি মামলার আসামী শিবিরকর্মী আসাদুজ্জামান ওরফে তুহিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরীর ডাঁশমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

রাজশাহী, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বেশ কয়েকটি মামলার আসামী শিবিরকর্মী আসাদুজ্জামান ওরফে তুহিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরীর ডাঁশমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, তুহিনের বিরুদ্ধে সন্ত্রাসসহ বেশ কিছু অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। ফারুক হোসেন আরও জানান, তুহিন ছাত্র শিবিরের একজনকর্মী। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২৩৯ ঘ.