২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ডা. শামসুদ্দোহাকে ওএসডি করা হয়েছে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ডা. শামসুদ্দোহা খন্দকারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দিলীপ কুমার করের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ডা. শামসুদ্দোহা খন্দকারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দিলীপ কুমার করের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় শনিবার এ আদেশ দেয়। উপ--মহাপরিদর্শক (ডিআইজি) ডা. শামসুদ্দোহা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব পালন করছিলেন। এদিকে সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দিলীপ কুমার করের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। মেয়াদ বৃদ্ধির এই আদেশ তার কাজে যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮০৫ ঘ.