ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের ডান চোখে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ছানি অপসারণ করা হয়েছে।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির ডান চোখের ছানি অপসারণ করা হয়।
বারডেমের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ এম এ মান্নাফের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসকদল এ অস্ত্রোপচারে অংশ নেন। এসময় অধ্যাপক হাজেরা মাহতাবের নেতৃত্বে নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড অস্ত্রোপচারকারী দলের সঙ্গে ছিলেন।
এর আগে একই হাসপাতালে রাষ্ট্রপতির বাম চোখের ছানি অপসারণ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসডি/২০২৫ ঘ.
bdnews24