ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৭--০৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে 'সুষম' হিসেবে অভিহিত করে বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
শুক্রবার সন্ধ্যায় মান্নান ভূঁইয়া তার গুলশানের বাসায় সাংবাদিকদের বলেন, "সীমিত সম্পদের মধ্যেও তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া এ বাজেট বেশ কিছু ভালো দিক রয়েছে।"
বাজেটকে 'সুষম' অভিহিত করে তিনি বলেন, "গত কয়েক বছর ধরে দারিদ্র বিমোচন কৌশলপত্রের আলোকে বাজেট করা হচ্ছে। এ বাজেটও সেই ধারাবাহিকতায় হয়েছে।"
বাজেটে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সম্পর্কে তিনি বলেন, "৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের জন্য ভালো। তবে এজন্য যথাযথ তদারকি দরকার।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে বাজেটে বিভিন্ন প্রস্তাব প্রসঙ্গে মান্নান ভূঁইয়া বলেন, "দ্রব্যমূল্য কমিয়ে আনতে সরকার বাজেটে যেসব প্রস্তাব রেখেছে তাতে দাম কতটুকু কমবে তা নিয়ে সংশয় আছে। কেবল শুল্ক প্রত্যাহার করলেই দাম কমবে না। এজন্য তদারকি জোরদার করতে হবে। এখনকার ব্যবস্থায় মধ্যস্বত্ত্বভোগীরাই লাভের একটি বড় অংশ নিয়ে যায়। এ সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"
দ্রব্যমূল্য কমানোর চেষ্টার পাশাপাশি দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, ক্রয়ক্ষমতা বাড়ানো না গেলে মানুষের দুর্ভোগ কমবে না।
দারিদ্র বিমোচনে বাজেটের বিভিন্ন প্রস্তাবকে 'ইতিবাচক' মন্তব্য করে বেকারত্ব দূর করা ও কর্মসংস্থার সৃষ্টির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
কম্পিউটারের ওপর শুল্ক আরোপের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, "দেশে এখন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, এই অবস্থায় কম্পিউটার সরঞ্জামের শুল্কমুক্ত সুবিধা বহাল রাখা উচিত।"
তিনি নিউজপ্রিন্টের ওপর থেকে শুল্ক কমানোর প্রস্তাবকে সমর্থন করে তা আরো কমানোর পরামর্শ দেন।
মানবসম্পদ উন্নয়নে, বিশেষ করে শিক্ষাখাতে গবেষণা, প্রাথমিক পর্যায়ে বৃত্তির হার বৃদ্ধি এবং নতুন শিক্ষক নিয়োগের মতো প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য বৃত্তি আরো বাড়ানো উচিত।
কৃষি গবেষণা খাতে অর্থ বরাদ্দের প্রস্তাবকে বাজেটের আরেকটি ভালো দিক বলে মন্তব্য করেছেন মান্নান ভূঁইয়া। পাশাপাশি এ খাতে আরো অর্থ বরাদ্দ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার শক্তিশালী করতে বরাদ্দ আরো বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।"
জন্ম নিবন্ধন কার্যক্রম ও স্যানিটেশন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "আমাদের সরকারের আমলেই এ কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমান সরকার এই খাতে অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে
bdnews24