২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় মালামালসহ আটক ৫

র‌্যাব ও বিডিআর শুক্রবার ভোরে ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার বিভিন্ন ভারতীয় মালামালসহ পাঁচজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জয়পুরহাট, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাব ও বিডিআর শুক্রবার ভোরে ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার বিভিন্ন ভারতীয় মালামালসহ পাঁচজনকে আটক করেছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী ও বিডিআর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব--৫ ও ২৯ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা জয়পুরহাটের ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ভারতীয় থ্রি পিছ, থান কাপড় ও জর্জেট শাড়ি আটক করে। আটককৃত মালামালের মূল্য ট্রাকসহ ২৯ লাখ টাকা বলে জানা গেছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯২১ ঘ.