২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অবৈধ কারখানার মালিক গ্রেপ্তার

পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার একটি বাড়িতে অবৈধ ফেবিক্স কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব, পুলিশের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে এর মালামাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক (৪৯) ও তার ছেলে শাহনেওয়াজ (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

সাভার, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার একটি বাড়িতে অবৈধ ফেবিক্স কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব, পুলিশের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে এর মালামাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক (৪৯) ও তার ছেলে শাহনেওয়াজ (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, প্রত্যেক রাতে রাতে ওই বাড়িতে ট্রাক ভর্তি করে মালামাল আনা নেওয়ার ঘটনা দেখে সন্দেহ জাগে। এর পরিগ্রেক্ষিতে বুধবার গভীর রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে দেখা যায়, তাতে অবৈধ কারখানায় কাজ চলছিল। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার সাহা জানান, অনুমোদন না নিয়েই আবু বকর কারখানা চালাচ্ছিলেন। তিনি আরও কোনও অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রণব কুমার। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এবিএস কেমিক্যাল ফ্যাক্টরি আমে ওই কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক দাবি করেন, তার অনুমোদন রয়েছে এবং তিনি নিয়মিত কর পরিশোধ করে আসছেন। কারখানায় কেমিস্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কারখানায় কেমিস্টের প্রয়োজন হয় না। অনুসন্ধানে জানা যায়, সাভার বাজার রোডের শাহ নেওয়াজ হোমিও হল নামে একটি ওষুধের দোকান রয়েছে আবু বক্কর সিদ্দিকের। এ ব্যবসার চালিয়েই হঠাৎ করে তিনি ধনী হয়ে যান। নয়াবাড়ী মহল্লায় তৈরি করেন বিশাল বাড়ি। আর তা থেকেই সবার মনে সন্দেহ জাগে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৮ ঘ.