২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হিজবুত তাওহিদের নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

ইসলামি জঙ্গি সংগঠন হিজবুত তাওহিদের কিশোরগঞ্জ জেলা কমান্ডার মো. জসিম উদ্দিনের (৩৩) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কিশোরগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইসলামি জঙ্গি সংগঠন হিজবুত তাওহিদের কিশোরগঞ্জ জেলা কমান্ডার মো. জসিম উদ্দিনের (৩৩) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুন নাহার শুনানি শেষে আসামী জসিমউদ্দিনের বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ৬ (২) ধারায় অভিযোগ গঠন করেন এবং তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, আদালতের উপ পরিদর্শক আ. জব্বার আসামীর বিপক্ষে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে সমালোচনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে আসামী নিজেকে নির্দোষ দাবি করেন। গত ২৫ মে কিশোরগঞ্জ থানার পুলিশ হিজবুত তাওহিদের জেলা কমান্ডার মো. জসিম উদ্দিনকে সংগঠনের বিপুল সংখ্যক বই ও প্রচারপত্রসহ গ্রেপ্তার করে। পরদিন ২৬ মে অজ্ঞাত পরিচয় ৭/৮ জন যুবক কিশোরগঞ্জের ১নং আমলি আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাইদের বাসায় ঢুকে জসিম উদ্দিনের মুক্তি দাবি করে। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দিয়ে চলে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৭৫৬ ঘ.