২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ-- শেরপুর সড়কের ফুলপুর ও তারাকান্দা থানার মাঝামাঝি বকশীমুল এলাকায় বৃহস্পতিবার দপুরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এরা হলেন হক ব্রাদার্স লিমিটেডের বিক্রয় কর্মকর্তা রিপন (৩২) এবং কভার্ড ভ্যানের চালক জায়েদুল (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ময়মনসিংহ, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ময়মনসিংহ-- শেরপুর সড়কের ফুলপুর ও তারাকান্দা থানার মাঝামাঝি বকশীমুল এলাকায় বৃহস্পতিবার দপুরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এরা হলেন হক ব্রাদার্স লিমিটেডের বিক্রয় কর্মকর্তা রিপন (৩২) এবং কভার্ড ভ্যানের চালক জায়েদুল (৩০)। জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, ময়মনসিংহ--শেরপুর সড়কের বকশীমুল নামক স্থানে দুপুর সাড়ে ১২ টায় ময়মনসিংহগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে হালুয়াঘাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানের চালক ও তার সহযোগী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৪৫৯ ঘ.