২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী মারধরের ঘটনায় সাজা হচ্ছে গাজীপুরের পাঁচ পুলিশ সদস্যের

চান্দনা চৌরাস্তা কাঁচামালের আড়তে ব্যবসায়ীকে মারধর ও তরকারি তছনছের ঘটনায় জড়িত পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চান্দনা চৌরাস্তা কাঁচামালের আড়তে ব্যবসায়ীকে মারধর ও তরকারি তছনছের ঘটনায় জড়িত পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর আলম। তিনি আরও জানান, ওই ঘটনার প্রতিবেদন দাখিলের জন্য জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। কাঁচাবাজারের রীতি অনুযায়ী ক্রয়কৃত সব্জির দামের সঙ্গে আড়তদারির তোলা দাবি করায় মঙ্গলবার সকালে পাঁচ পুলিশ সদস্য ব্যবসায়ী রফিকুল ইসলামকে মারধর ও কয়েক মণ সবজি তছনছ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০০ ঘ.