২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক না দেওয়ায় চট্টগ্রাম বন্দরে চার জাহাজকে জরিমানা

শুল্ক না দেওয়ার অভিযোগে বুধবার চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে বকেয়া ৩৯ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শুল্ক না দেওয়ার অভিযোগে বুধবার চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে বকেয়া ৩৯ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, মুরিং চার্জ বাবদ বকেয়া টাকা পরিশোধের জন্য বন্দর কর্তৃপক্ষ নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় এমভি মঈন, এমটি বিত্ত, এমটি দেশ--১ ও এফভি মঈন নামে ওই চার জাহাজের জরিমানা করা হয়। এদিকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হালিশহরের ডিটি রোডের জননী মেডিসিন সেন্টারের মালিক ও ব্যবস্থাপককে বুধবার ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে অপর একটি ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা জরিমানা ও করা হয়। একই আদালত ডিটি রোডের কেআরসি বাবা ওয়েল মিলস নামে একটি সরিষার তেল কারখানায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে তেল উৎপাদনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০৩৯ ঘ.