২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাগুরা--যশোর সড়কে শালিখার কৃষ্ণপুর এলাকায় সোমবার গভীর রাতে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এরা হলেন, ইসরাফিল শেখ (৫০) ও মো. মোসলেম (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

মাগুরা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মাগুরা--যশোর সড়কে শালিখার কৃষ্ণপুর এলাকায় সোমবার গভীর রাতে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এরা হলেন, ইসরাফিল শেখ (৫০) ও মো. মোসলেম (৪৫)। পুলিশ জানায়, যশোরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে সেটি উদ্ধার করতে অপর একটি ট্রাক রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর সাতক্ষীরা থেকে আসা যাত্রীবাহী একটি বাস থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের পিছনে দাঁড়িয়ে থাকা ইসরাফিল শেখ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোসলেমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭০৬ ঘ.