ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন হয়েছে।
অভিযোগ গঠন শেষে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী বৃহস্পতিবার থেকে মামলার ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছেন।
কারাগার থেকে আলী আসগর লবীকে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হয়।
গত রোববার এ মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু আসামী পক্ষের আইনজীবীরা মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়ায় অভিযোগ গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান।
গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24