চাঁদপুর, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুরে মঙ্গলবার সকালে হাইমচর থেকে ঢাকাগামী একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।
এদের মধ্যে আনোয়ার (২৫), আবু বকর (৪২), অলি উল্যা (৪২), শাহানারা (৪৮) আছমা (২০) নাছিমা (২২) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত যাত্রী শাহানারা জানান, বাসটি আশ্বিনপুরে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
মতলব দক্ষিণ থানার উপ পরিদর্শক আকরাম হোসেন জানান, আমরা নিহত কোনো যাত্রীর লাশ পাইনি। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪১২ ঘ.
bdnews24