২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় মুড়ি ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে নিহত ১

ভেড়ামারায় মঙ্গলবার ভোরে একটি মুড়ি ফ্যাক্টরির বয়লার বিস্ফোরিত হয়ে শাহাজ উদ্দিন (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি ভেড়ামারার হিড়িমদিয়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

কুষ্টিয়া, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভেড়ামারায় মঙ্গলবার ভোরে একটি মুড়ি ফ্যাক্টরির বয়লার বিস্ফোরিত হয়ে শাহাজ উদ্দিন (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি ভেড়ামারার হিড়িমদিয়া গ্রামে। আহত হয়েছে দুই শ্রমিক । তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, ভেড়ামারা--দৌলতপুর সড়কের উত্তরভাবনীপুর এলাকার সোনালী মুড়ি ফ্যাক্টরির শ্রমিকরা ভোর সোয়া ৫ টার দিকে কাজ শুরু করেন। এ সময় বয়লারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। বয়লারের পাশে থাকা শাহাজ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। মুড়ি ফ্যাক্টরির মালিক সামসুল হক জানান, বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। বয়লারের গ্যাস ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩১৬ ঘ.