২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তারের কথা না শোনায় চিকিৎসা পেলেন না এক রোগী

চিকিৎসকের নির্দিষ্ট করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করানোর কারণে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন কিডনি সমস্যায় আক্রান্ত দিনমজুর মিজানুর রহমান (২৮)। সোমবার সকালে খুলনা নগরীর সুলতান মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবে মিজানুর রহমান সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

খুলনা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চিকিৎসকের নির্দিষ্ট করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করানোর কারণে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন কিডনি সমস্যায় আক্রান্ত দিনমজুর মিজানুর রহমান (২৮)। সোমবার সকালে খুলনা নগরীর সুলতান মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবে মিজানুর রহমান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রোববার নগরীর সুলতান হোসেন মেমোরিয়াল চ্যারিটেবল হাসপাতালে কিডনির চিকিৎসার জন্য গেলে ডা. মনোহর চন্দ্র মণ্ডল তাকে দেখেন এবং সন্ধানী ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দেন। কিন্তু সন্ধানীতে এ পরীক্ষা করতে খরচ ৬০০ টাকা লাগবে জানতে পেরে মিজানুর রহমান ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার থেকে তা ৩০০ টাকায় করান। কিন্তু ডাক্তার মনোহর তা দেখে রিপোর্টটি দেখতে অস্বীকৃতি জানান এবং মিজানুর রহমানকে চিকিৎসা না করেই ফিরিয়ে দেন। এ ব্যাপারে ডা. মনোহর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে তিনি বলেন, খুলনার সবচেয়ে ভাল সনোলজিস্ট সন্ধানীর অশোক কুমার পালের কাছ থেকে আল্ট্রাসনোগ্রাম করে আনতে বলা হয়েছিল ওই ব্যক্তিকে। সেইসঙ্গে তাকে অন্য জায়গা থেকে না করাতে বলা হয়। তিনি বলেন, "মিজানুর রহমান যেখানে করিয়েছেন সেখানে রেডিওলজিস্টের মাধ্যমে এ পরীক্ষা করানো হয়েছে। সঙ্গত কারণেই এ রিপোর্ট যথাযথ না হওয়ার আশঙ্কায় আমি তা গ্রহণ করিনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসডি/২০৫২ ঘ.