নীলফামারী, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---জেলায় বকেয়া টেলিফোন বিল পরিশোধের হিড়িক পড়েছে। গত পাঁচ মাসে প্রায় এক কোটি টাকা বকেয়া আদায় হয়েছে বলে টিএন্ডটি অফিস সূত্রে জানা গেছে।
নীলফামারী টেলিকমের সহকারী প্রকৌশলী আলী আজম জানান, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকাকালে বকেয়া টেলিফোন বিল পরিশোধে বার বার নোটিশ দেওয়ার পরেও গ্রাহকরা সাড়া দিতেন না। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রাহকরা নিজেরাই অফিসে এসে বকেয়া বিলের টাকা পরিশোধ করছেন।
তিনি জানান, এবছর জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত বকেয়া আদায় হয়েছে ৯৪ লাখ ১৬ হাজার ২২২ টাকা। এ ছাড়া ১৯১ জন গ্রাহকের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ৫৪ লাখ ৩৫ হাজার টাকা বকেয়া আদায়ে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৬৪৪ ঘ.
bdnews24