কিশোরগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কিশোরগঞ্জ--ভৈরব সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় সোমবার সকাল ১০ টায় দুটি বাসের সংঘর্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কেটিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (কিশোরগঞ্জ--ব--১১--০০০৯) সঙ্গে কুলিয়ারচরগামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো--ব--১১--২৫৫৭) মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় বাসের ৩০ জন যাত্রী আহত হয়।
আহতদের কুলিয়ারচর এবং পার্শ্ববর্তী ভৈরব ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে দুটি বাসই মারাত্মক তিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ চার ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুপুর ২ টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫০৪ ঘ.
bdnews24