২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল গ্র"পের আবুল খায়ের লিটু আটক

বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে রোববার বিকেল চারটার পর তার গুলশানের কার্যালয় থেকে নিয়ে গেছে যৌথবাহিনী। বেঙ্গল ফাউন্ডেশনের একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 05:56 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে রোববার বিকেল চারটার পর তার গুলশানের কার্যালয় থেকে নিয়ে গেছে যৌথবাহিনী। বেঙ্গল ফাউন্ডেশনের একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। তকে আবুল খায়ের লিটুর গৃহপরিচারক আফজাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে বলেন, "স্যারকে আটক করা হয়েছে কিনা নিশ্চিত নই। বিকেল চারটার পর যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।" তিনি জানান, লিটু দুপুরে বাসায় ভাত খান এবং বিকেল চারটার কিছু আগে বাসায় ফোনে কথা বলেন। রোববার সন্ধ্যায় গুলশান দুই নম্বরে বেঙ্গল গ্র"পের প্রধান কার্যালয়ে গিয়ে সেখানে কোন কর্মকর্তা--কর্মচারীকে পাওয়া যায়নি। ভবনের ফটকে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইস্রাফিল বলেন, "আমি সন্ধ্যা ছয়টায় ডিউটিতে এসেছি। তার গ্রেপ্তারের বিষয়ে আমার কিছু জানা নাই।" তবে বেঙ্গল গ্র"প কার্যালয়ের সামনের 'গর্ভনর হাউজের' নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুপুরের পর তিনি বেঙ্গল কার্যালয়ের সামনে সাদা পোশাকে ওয়াকিটকি হাতে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্যকে দৌড়ে গাড়িতে উঠতে দেখেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এসইউএম/এএনএস/এমএআর/এমএইচবি/২৩৪০ ঘ.