২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের দুর্নীতির মামলায় আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ

সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় রোববার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় রোববার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। জাতীয় সংসদ ভবনের বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে রোববার চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপ--সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন মিয়া, এ কে এম জাহাঙ্গীর আলম এবং নুরুল ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। জেরার এক পর্যায়ে আসামী পক্ষের আইনজীবীরা বলেন, মামলায় মীর নাছিরের বাড়ি হিসেবে ২৮১ নম্বর চট্টেশ্বরী রোডের একটি ভবনের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সেটি সেনা কল্যাণ সংস্থার এনএসএল ম্যানসন নামে পরিচিত একটি ভবন। মীর নাছিরের বাড়ির প্রকৃত ঠিকানা হচ্ছে ৪৫৩ নম্বর চট্টেশ্বরী রোড। এই ভুলের অর্থ হচ্ছে, মামলার স্বার্থে তদন্তকারীরা ঘটনাস্থলে যায়নি। তার মানে, মামলার কাজ নিয়ম অনুযায়ী এগোচ্ছে না। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালতে নিয়ে আসা হয় মীর মো. নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিনকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসডি/১৭৫৮ ঘ.