২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন বিক্রির সময় রাজধানীতে একজন গ্রেপ্তার

রাজধানীর বাগবাড়ি এলাকায় শনিবার হেরোইন বিক্রির সময় শোভা অধিকারী (৫৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন ও পাঁচ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 05:08 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বাগবাড়ি এলাকায় শনিবার হেরোইন বিক্রির সময় শোভা অধিকারী (৫৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন ও পাঁচ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব--১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ুন কবীর জানান, শনিবার দুপুরে দুই যুবকের কাছে হেরোইন বিক্রির সময় শোভাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শোভা স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে ঢাকা ও আশেপাশের এলাকায় হেরোইন বিক্রি করে আসছিল। হুমায়ুন কবীর জানান, শোভাকে শনিবার সন্ধ্যায় মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/২২৫৯ ঘ.