২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খানকে পুলিশ শনিবার দুপুর একটার দিকে গাবতলী সদর থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বগুড়া, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খানকে পুলিশ শনিবার দুপুর একটার দিকে গাবতলী সদর থেকে গ্রেপ্তার করেছে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ২০০৬ সালের ৩০ অক্টোবর গাবতলী উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টারের বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় আজম খান প্রধান আসামী। ওই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৩৫৯ ঘ.