২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পৌর কমিশনার গ্রেপ্তার

পৌর কমিশনার ও জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক মমিনুল হক খান নিক্সনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

টাঙ্গাইল, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পৌর কমিশনার ও জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক মমিনুল হক খান নিক্সনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দায়ের করা একটি মামলায় দেওলায় নিজ বাড়ি থেকে নিক্সনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন। তিনি জানান, প্রাণনাশের হুমকি এবং জমির ধান কেটে নেওয়ার অভিযোগে শহরের বেতকা এলাকার জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার নিক্সনের বিরুদ্ধে মামলা করলে আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এমআই/১৩৫৯ ঘ.