ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দাখিল করা হিসাব বিবরণীতে ১ কোটি ২০ লাখ টাকার সম্পত্তির উল্লেখ না করার অভিযোগে সোনালী ব্যাংক সিবিএ নেতা বিএম বাকির হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার মামলা দায়ের করেছে।
কমিশনের সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক ইউনূস আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিএম বাকির এবং তার স্ত্রী নাজমা হোসেন মামলার আসামি। এরা দুজন বিভিন্ন সময়ে অবৈধভাবে আয় করা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সম্পত্তির হিসাব গোপন করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24