২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান জামিলুর রহমান মিরণের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজি মামলা হয়েছে। ৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সদর থানায় মামলাটি করেন শহরের আশেকপুরের রতন চন্দ্র বসাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

টাঙ্গাইল, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান জামিলুর রহমান মিরণের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজি মামলা হয়েছে। ৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সদর থানায় মামলাটি করেন শহরের আশেকপুরের রতন চন্দ্র বসাক। অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৫ ফেব্র"য়ারি সকালে পৌরসভার দোকান বরাদ্দের কথা বলে চেয়ারম্যান বাদীর কাছে সাড়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দোকান বরাদ্দ পাননি বাদী। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, মামলাটি নথিভুক্ত হয়েছে। উপ পরিদর্শক লুৎফুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর চেয়ারম্যান মিরণ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৯ ঘ.